ব্রিটিশ পর্বসহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের কপোতাক্ষ নদের পাড়ে কোটচাঁদপুর একটি পুরাতন ঐতিহ্যমন্ডিত আধুনিক শহর। শতাব্দী পুরনো বাণিজ্যের বৈশিষ্ট্য বজায় রেখে এগিয়ে চলেছে এ নগর। অর্থনীতিতে অবদান রেখে চলেছে নিজ এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের অর্থনীতিতে। আমরা জানি বর্তমান ব্যস্ত শহরের জীবনে এমন অনেকে আছেন যাদের সারাদিন কর্মক্লান্তির পর আর বাজার করার ধৈর্য বা সময় কোনটিই থাকেনা। আবার অন্যদিকে যারা নিয়মিত বাজারে যেয়ে নিজ হাতে বাজার করে থাকেন তারা ক্রয়কৃত পণ্যের মান যাচাইয়ে গলদঘর্ম হয়ে উঠেন। অনেকেই বাজার থেকে দূরবর্তী স্থানে অবস্থান করেন, নিত্যনৈমিত্তিক বাজারে আসাও ব্যয়সাপেক্ষ, পাশাপাশি অনেক বাড়িতেই বাজার করতে আসা সক্ষম লোকও থাকে না অনেক সময়। এ সকল বিষয় বিবেচনা করে কোটচাঁদপুর বাজার হতে পারে আপনার জন্য এক স্বস্তির ঠিকানা। জনগণের নিজস্ব অর্থনৈতিক বৈশিষ্ট্য গুরুত্ব দিয়ে গুরুত্বসহকারে বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান কোটচাঁদপুর বাজার তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসমূহ গ্রাহকদের চাহিদা ও শর্ত অনুযায়ী তাদের গৃহদ্বারে পৌঁছে দিচ্ছে। কোটচাঁদপুর বাজার গ্রাহকদের পণ্য ক্রয়ের সময়, খরচ, পরিবহন ও সকল অসুবিধার বিষয়গুলো বিবেচনা করে এ অনলাইন বাজারে যুক্ত হয়েছে। কোটচাঁদপুরের জনগণকে একটি স্বতন্ত্র প্লাটফর্মে স্বাচ্ছন্দে দৈনন্দিন কেনা কাটায় আন্তরিক আহবান জানাচ্ছি।
আধুনিক ও নিরাপদ এক অনলাইন ও হোম ডেলিভারিভিত্তিক বাজার ব্যবস্থার নাম কোটচাঁদপুর বাজার
কোটচাঁদপুর বাজারের মূল উদ্দেশ্য হলো বিক্রেতা ও বাজারস্থ মুদি দোকানগুলোকে ভোক্তার কাছে পৌছে দেওয়া, যাতে করে বিক্রেতা তার পন্য সহজে বিক্রি করতে পারে এবং ভোক্তা বাজার মূল্যে ঝামেলাবিহীন হোম-ডেলিভারী সার্ভিস এর মাধ্যমে পণ্য ক্রয় করতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নে ২০১৯ ইং সনে কয়েকজন উদ্যমী এবং সাহসী উদ্যোক্তার সমন্বয়ে গঠিত হয় অনলাইন বাজার ব্যবস্থা কোটচাঁদপুর বাজার।
আমাদের ভিশনঃ
ভোক্তা অধিকার সংরক্ষণে ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং প্রত্যন্ত অঞ্চলে আধুনিক বাজার ব্যবস্থা বাস্তবায়ন করে এলাকা ও জনগণের টেকসই উন্নয়নে ভূমিকা রাখা।
আমাদের মিশনঃ
আধুনিক ও স্বস্তিদায়ক হোম ডেলিভারী সার্ভিস প্রদান এবং প্রতিযোগীতামূলক বাজার মূল্যে মানসম্পন্ন পণ্য ভোক্তার হাতে তুলে দেওয়া।
আমাদের মূল্যবোধঃ
বিশুদ্ধতা- আমরা আমাদের সকল ব্যবসায়িক কার্যক্রম/লেনদেন এর ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং নৈতিকতা অবলম্বন করে থাকি।
প্রতিশ্রুতি- গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা বাজারের সেরা পণ্যটি সংগ্রহ করে তা দ্রুত ভোক্তার নিকট পৌছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা- আমরা প্রকৃত ভোক্তা এবং বিক্রেতার মধ্যে ভারসাম্যপূর্ণ সেতুবন্ধনে সংকল্পবদ্ধ।
মনোহরী অভিজ্ঞতা- আমরা সময়োপযোগী আধুনিক এবং ভোক্তাবান্ধব হোম-ডেলিভারী সার্ভিস প্রদানের মাধ্যমে ভোক্তা সাধারণকে এই বাজারব্যবস্থাকে উপভোগ্য করতে সচেষ্ট
প্রক্রিয়া- আমরা বিশ্বাস, আস্থা ও দলবদ্ধভাবে পেশাদারিত্বের ভিত্তিতে কর্মসম্পাদনে উদ্বুদ্ধ ।
প্রসার- আমরা প্রতিটি পদক্ষেপে শিক্ষাগ্রহণের চেষ্টা করি এবং সেই অভিজ্ঞতার আলোকে নতুন পন্থা উদ্ভাবনে সচেষ্ট থাকি ।
আমাদের সেবাঃ
আমরা নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল কিছুই নিয়ে এসেছি আপনার দরজায়। এখন থেকে আপনার নিত্যদিনের বাজার হবে খুব দ্রুত এবং সহজ। ঘরে বসে মোবাইল অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে আপনার কাঙ্খিত পণ্যটি আপনার ঠিকানায় পৌছে যাবে । শাক-সবজি, মাছ-গোশত, মুদিখানা, বাথরুম সামগ্রী, প্রসাধনী, বেবী আইটেম, বেকারী, উপহার সামগ্রীসহ নানা ধরনের ক্যাটগরীতে সাজানো হয়েছে কোটচাঁদপুর বাজার নামক আমাদের এই অনলাইন বাজার ব্যবস্থা । যেখান থেকে খুব সহজেই আপনার দরকারী পণ্যটি ক্রয় করতে পারবেন।
পণ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে কোটচাঁদপুর বাজার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকে।কোটচাঁদপুর বাজার কোন অবস্থাতেই নকল / ভেজাল পণ্য প্রদর্শন এবং বিক্রী করা হয় না। কোটচাঁদপুর বাজার পণ্য যাচাইয়ের ক্ষেত্রে বি.এস.টি.আই এবং অন্যান্য যেসকল প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রদত্ত অনুমোদন/সার্টিফিকেট অনুসরণ করে থাকে। মোটকথা হলো ভেজালমুক্ত নামি কোম্পানির পণ্য বিক্রী করতে আমরা বদ্ধ পরিকর।
তাই এখন থেকে কোটচাঁদপুর বাজার হোক আপনার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বাজার যা আপনার প্রতিদিনের সকল প্রয়োজন মেটাতে সর্বদা সচেষ্ট । আপনার যেকোন সুচিন্তিত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
কোটচাঁদপুর বাজার এর সাথেই থাকুন। প্রয়জনে পাশে রাখুন। ধন্যবাদ